বিশেষ প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদাকে তাঁর নিজ বাসা থেকে সন্তানসহ পুনরায় গ্রেফতার করা হয়েছে । নিষ্পাপ শিশুটিকে সঙ্গে নিয়ে গ্রেফতারের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সর্বস্তরে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, এর আগেও সানজিদাকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে আবার নিজ বাসা থেকে শিশুসন্তানসহ তাঁকে গ্রেফতারের এই ঘটনাকে অনেকেই ‘রাজনৈতিক প্রতিহিংসার চরম সীমা লঙ্ঘন’ বলে আখ্যা দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সানজিদা ও তাঁর কোলে থাকা শিশুসন্তানের ছবিটি দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজ বাকরুদ্ধ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ছবিটি শেয়ার করে অনেকেই লিখছেন, রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, একজন নারী এবং তাঁর নিষ্পাপ শিশুসন্তানের প্রতি এ ধরনের আচরণ কোনো সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধীরা বলছেন, বিদ্যমান সমঝোতার সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে সকল সীমা অতিক্রম করছে। একজন মায়ের সঙ্গে অবোধ শিশুকে গ্রেফতারের ঘটনাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার একটি নতুন ও অনভিপ্রেত দৃষ্টান্ত বলে উল্লেখ করছেন।

এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে মানবাধিকারকর্মী ও রাজনৈতিক সচেতন মহল অনতিবিলম্বে সানজিদা ও তাঁর অবোধ শিশুসন্তানের মুক্তি দাবি করেছেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version