নিজস্ব প্রতিবেদক | Info Bangla
২৪ শে জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সামনে আসে কথিত ‘ছাত্রজনতার’ নামধারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাইয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক নেতারা।
ইউনুসের ক্ষমতা গ্রহণের পরপরই ফেনি–নোয়াখালী অঞ্চলের বন্যায় মানুষের হৃদয় ব্যাপকভাবে বিগলিত হয়েছিল। সেই বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে এই ছাত্র সমন্বয়করা মানুষের আবেগকে কাজে লাগিয়ে কোমল বক্তব্যের মাধ্যমে ত্রাণের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে।
কিন্তু পরবর্তীতে দেখা যায়, কোনো কার্যকর ত্রাণ কার্যক্রম পরিচালনা না করে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, সেই টাকা দিয়ে তারা দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছে। ফলে এই ছাত্র সমন্বয়কদের প্রতি মানুষের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সময়ের ব্যবধানে সেই সমন্বয়করাই ‘এনসিপি’ নামে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।
সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে অতিবৃষ্টিজনিত বন্যায় যখন মানুষের দুর্ভোগ চরমে, ঠিক সেই মুহূর্তে আবারও পুরোনো কৌশলে নতুনভাবে ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেয় এই এনসিপি নামক রাজনৈতিক সংগঠনটি।
তবে এবার চিত্র ভিন্ন। মানুষ একবার প্রতারিত হতে পারে, কিন্তু বারবার নয়। তাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাসনাত, নাহিদ, সারজিসদের ত্রাণ সংগ্রহের প্যান্ডেলগুলো এখন প্রায় জনশূন্য কেউ আর ত্রাণের নামে এসব বাটপারদের অর্থ দিতে আগ্রহী নয়।
