ঢাকা-১৭ আসনের আওয়ামীলীগের মিছিল শেষে বাসায় ফেরার পর শিপন নামের এক যুবক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।

পরিবার দাবি করেছে, গত ০৬ জুলাই ২০২৬ রাতের দিকে শিপন বাসায় ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পরিবারের সদস্যদের দাবী আওয়ামীলীগের মিছিল করার কারনে স্থানীয় কয়েকজন বিএনপি র নেতা- কর্মী তাকে তুলে নিয়ে গেছে ।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শিপনের স্বজনরা জানান, ঘটনার পরদিনই তারা সংশ্লিষ্ট থানায় একটি মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত শিপনের সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এদিকে স্থানীয়দের দাবি বলছেন, এ ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন এবং নিখোঁজ ব্যক্তির দ্রুত সন্ধান নিশ্চিত করা জরুরি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে দ্রুত স্বচ্ছ তদন্ত ও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version