নিজস্ব প্রতিবেদক | Info Bangla

মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাসা থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় অসুস্থ মাকে দেখতে কয়েক দিনের জন্য নিজ বাড়িতে এসেছিলেন সানজিদা আক্তার। তার অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি উমেদপুর ইউনিয়নের বাসিন্দা এবং ইসমাইল কবিরাজের মেয়ে। স্থানীয় সূত্র আরো জানায়, সানজিদা আক্তার ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে তার নামে কোন মামলা নেই! শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন নাশকতা করতে পারে এমন আশঙ্কায় সানজিদা আক্তারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version