নিজস্ব প্রতিবেদক | ঢাকা

১৩ মে, ২০২৬

​দেশে প্রতিরোধযোগ্য হাম রোগে আক্রান্ত হয়ে সহস্রাধিক শিশুর অকাল মৃত্যুর ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশাজীবী সমাজ। আজ ১৩ মে (বুধবার) রাজধানীর একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​উক্ত মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক এবং প্রকৌশলীগণ অংশ নেন। উপস্থিত জনতা হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর এই ঘটনাকে কেবল অবহেলা নয় বরং ‘হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​বক্তারা বলেন, সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হাজারো নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে। এই শোকসন্তপ্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয় এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দোষীদের কঠোর সাজার দাবি তোলেন সচেতন নাগরিকগণ।

Leave A Reply

Exit mobile version