নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে।
অভিযুক্তরা হলেন চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা এক দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত প্রায় ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে তারা গাড়িটি ঠেলে সামনে এগোতে থাকেন।


এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাদের পথরোধ করে এবং অশোভন আচরণ শুরু করে। একপর্যায়ে তারা আরও দুজনকে ডেকে এনে সংঘবদ্ধভাবে ওই নারীর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, স্বামীকে আলাদা করে নিয়ে গিয়ে অন্ধকারে ফেলে রেখে তারা জোরপূর্বক ভুক্তভোগী নারীকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগীর স্বামী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে।


ভুক্তভোগী নারী, যিনি এক সন্তানের জননী, জানান তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তিনি প্রতিরোধের চেষ্টা করলেও এবং চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেনি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version