পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (০২ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

​নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী এবং তাদের দুই সন্তান—দেড় বছর বয়সী ফারদিন ও চার বছর বয়সী ফারিস্তাকে নিয়ে স্থানীয় আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন উর্মি। আজ ভোররাতে ওই বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

​মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version