স্টাফ রিপোর্টার, ঢাকা | সোমবার, ২ ফেব্রুয়ারি


রাজধানীর সায়েদাবাদে অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ইন্সপেক্টরের নাম সিদ্দিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযানের সময় অজ্ঞাত মাদককারবারীরা ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ে গুলি লাগে।
ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version