নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ (০৯ জুলাই, ২০২৬) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে।
একইসাথে, উদ্ভূত এই বন্যা পরিস্থিতিতে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছাত্রলীগের সকল ইউনিটকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
