নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রায়হান গন্ধী আলীর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় নেতাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে থাকা অবস্থায় তিনি একটি পদার্থ গরম করে সেবন করছেন। ধারণা করা হচ্ছে, সেখানে উপস্থিত অন্য কোনো ব্যক্তি ভিডিওটি ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ভিডিওটি প্রকাশের পর ফেসবুকে অনেকেই মন্তব্য করে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবদলের এক নেতা বলেন, উপজেলা পর্যায়ের কোনো নেতার এমন ভিডিও প্রকাশ্যে এলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তিনি দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত মো. রায়হান গন্ধী আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য পাওয়া যায়নি।
Breaking News
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: অসম্ভব নাকি ইতিহাসের অনিবার্যতা?
- ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা, নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ
- দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- রয়টার্স কে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা ‘শেখ হাসিনার’
- কুষ্টিয়ায় মাঠ থেকে ফেরার পথে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম
- বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ও পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রলীগের নির্দেশনা
- বরিশালে থানায় ঢুকে পুলিশের ওপর বিএনপির হামলা, আহত একাধিক পুলিশ
- তারেক রহমানের সাথে মালয়েশিয়ায় অভিযুক্ত শীর্ষ মানব পাচারকারীর বৈঠক! ব্লুমবার্গের রিপোর্টে চাঞ্চল্য
