নিজস্ব প্রতিবেদক | ঢাকা​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে গুঞ্জন উঠেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান রোববার দিবাগত রাত ১১টার দিকে তার ফেসবুক প্রোফাইলে প্রথম এই খবরটি প্রকাশ করেন।​বিষয়টি সম্পর্কে অবগত ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-কে জানিয়েছে, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় যে, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের বিশেষ আগ্রহ রয়েছে।​সূত্রটি আরও জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবারই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version