নিজস্ব প্রতিবেদক | ১৫ই ফেব্রুয়ারী, ২০২৬

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম লিপন মারা গেছেন। গতকাল রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

​দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিকুল ইসলাম লিপন দীর্ঘদিন ধরে একটি মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন। বিগত সময়ে তিনি একটি মামলায় জামিন পাওয়ার পর কারাগারের ফটক থেকেই পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে দীর্ঘ ৭ বার জামিন পাওয়ার পরেও কারাফটক থেকে গ্রেপ্তারের শিকার হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন।

​কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে কারাগারের ভেতরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version