বাউফলে চাল কেলেঙ্কারি: জেলেদের প্রাপ্য থেকে উধাও ৬ টন, ধরা পড়তেই ‘ভুল স্বীকার’
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৬ মেট্রিক টন চাল ‘গায়েব’ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ধরা পড়ে জেলেদের সামনেই চালের বস্তা গণনার সময়—আর তখনই প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেন সংশ্লিষ্ট ইউপি প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়ন…

