হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই আওয়ামী লীগ নেতা

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুতে এক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিতে হয়েছে দুই সহোদর আওয়ামী লীগ নেতাকে। রাজনৈতিক মামলায় দীর্ঘ দিন ধরে কারাবন্দি থাকা এই দুই নেতা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের ফরিদুল আলম ও মো. ইসমাঈল।​শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাঁদের মা মোস্তফা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।…

Read More

জালভোট ও মৃত মানুষের ভোটও দেওয়া হয়েছে: বিএনপি

অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ অভিযোগ করেন। মাহদী আমিন বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করতে গতকাল থেকে সহিংসতা, টাকা ছড়ানোসহ নানা অপকর্মে লিপ্ত ছিল একটি দল। প্রতিদ্বন্দ্বী চিহ্নিত দলটির সঙ্গে বিএনপির যে বিশাল…

Read More

তেলের লাইনে অপেক্ষাই হলো শেষ যাত্রা: রংপুরে তরুণ শিক্ষকের অকাল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেহেদী হাসান (৩২) নামের এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেল এলাকার সুরমা পেট্রোল পাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তরুণ এই শিক্ষকের এমন আকস্মিক প্রস্থানে নিস্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় শিক্ষাঙ্গন ও তার পরিবার। প্রত্যক্ষদর্শী ও পাম্প কর্তৃপক্ষ…

Read More

জুলাই শহীদের বাড়িতে হা’মলা, লুটপাট

নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ | ২৭ ফেব্রুয়ারি ২০২৬​বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরতকিতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় শহীদের বোনসহ পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন।​শহীদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাই আলতাফ হাওলাদারের ছেলেরা…

Read More

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ইউরোপিয়ান সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করেছে বার্সেলোনা। অবশ্য মাস তিনেক আগেই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল কাতালান ক্লাবটি। ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা আসে। শনিবার বার্সা নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় সুপার লিগ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো এই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করছে।’ গেল…

Read More

দেড় বছর পর আবারো সরব আওয়ামী লীগের কার্যালয় : ১৮ স্থানে পতাকা উত্তোলন ও ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ​ দীর্ঘদিন রাজনৈতিক দৃশ্যপটের আড়ালে থাকার পর আজ দেশের অন্তত ১৮টি স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা তৎপরতা দেখা গেছে। রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।​ প্রাপ্ত সংবাদ অনুযায়ী, খুলনা ও ঠাকুরগাঁওসহ বেশ কিছু এলাকায় আজ…

Read More

টিকা নেই হাসপাতাল-ফার্মেসিতে: ঝালকাঠিতে জলাতঙ্ক আতঙ্কে দিশেহারা মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি কুকুর কিংবা বিড়ালের কামড় মানেই এখন ঝালকাঠিবাহিনীর জন্য এক মরণফাঁদ। গত ছয় মাস ধরে জেলাজুড়ে চলছে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র হাহাকার। সরকারি হাসপাতালের স্টোর খালি, নেই বেসরকারি ফার্মেসিগুলোতেও। সম্প্রতি বিড়ালের কামড়ে এক যুবকের করুণ মৃত্যুর পর এই আতঙ্ক এখন ঘরে ঘরে। এক নজরে বর্তমান পরিস্থিতি: • সংকটকাল: দীর্ঘ ৬ মাস ধরে ভ্যাকসিনের তীব্র…

Read More

মধ্যরাতে সংশোধিত গণবিজ্ঞপ্তি: ‘দুষ্কৃতকারী’ তালিকা থেকে বিএনপি নেতার নাম প্রত্যাহার

চট্টগ্রাম নগরের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শনিবার ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভুল সংশোধন করে এক বিএনপি নেতার নাম বাদ দিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি পাঠানো হয়। নগর পুলিশের পক্ষ থেকে শনিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে প্রথম দফায় গণমাধ্যমে তালিকাটি পাঠানো হয়।…

Read More

নতুন শিক্ষাবর্ষে সরকার প্রদত্ত বিনা মূল্যের পাঠ্যবই পায়নি বিপুলসংখ্যক শিক্ষার্থী।

নতুন শিক্ষাবর্ষে সরকার প্রদত্ত বিনা মূল্যের পাঠ্যবই পায়নি বিপুলসংখ্যক শিক্ষার্থী। এর মধ্যে সপ্তম ও অষ্টম শ্রেণির কোন বই পায়নি অনেক শিক্ষার্থী। এনসিটিবির তথ্য অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট বই ৩০ কোটি ২ লাখের বেশি। কিন্তু নতুন শিক্ষাবর্ষের শুরুতে ৬ কোটি ৬৬ লাখেরও বেশি বই সরবরাহ সম্ভব হয়নি। শিক্ষার্থীরা বই না পাওয়ায় হতাশা…

Read More

রক্তাক্ত ইতিহাস ও বারবার হামলা: কেন কেড়ে নেওয়া হলো বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা?

ডেস্ক রিপোর্ট | ঢাকা দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য দলিল ‘জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন’। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে তাঁর উত্তরাধিকারীদের জীবন বারবার থমকে দাঁড়িয়েছে ঘাতকের বুলেটের সামনে। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে বর্তমান সময় পর্যন্ত শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে অন্তত ২০…

Read More