মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ
মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ভোট প্রদানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চার কর্মী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে ভোট দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।…

