Headlines

author

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত: সুপারি চুরির অপবাদে ঝরল প্রাণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট :  সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ উপজেলার দয়ারবাজারের কারবালার টুক এলাকার মৃত বিরাম আলীর ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার…

Read More

জামায়াতের এমপির মালিকানাধীন মাদ্রাসায় ৩ ছাত্রকে ‘ধ’র্ষণ’

নিজস্ব প্রতিবেদক | মেহেরপুর মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসায় তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠার পর মাদ্রাসা ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা ও অভিভাবকরা। বৃহস্পতিবার রাতে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে অবস্থিত মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজখানা বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষক নূর উদ্দিনকে…

Read More

গরমে নাকাল বরিশাল: দিনে ৮–১০ বার লোডশেডিং, থমকে যাচ্ছে জনজীবন

বরিশাল ব্যুরো | প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ চৈত্রের তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বরিশালে বেড়েছে বিদ্যুৎ সংকট। গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় দিনে গড়ে ৮ থেকে ১০ বার লোডশেডিং হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কখনো ২০–৩০ মিনিট, আবার কখনো এক ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো শহরজুড়ে।…

Read More

বাবা আমাকে বুকে নাও, হাসপাতালে শেষ আকুতি জানিয়ে চিরবিদায় ৪ বছরের আকিরার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও’—রাজধানীর মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এভাবেই বাবার কাছে নিজের শেষ আকুতি জানিয়েছিল ৪ বছর ৩ মাস বয়সী আকিরা হায়দার আরশি। কিন্তু চিকিৎসকের কড়াকড়িতে শেষবার মেয়েকে না বুকে টেনে নিতে পেরেছেন বাবা আল আমিন, না পেরেছেন তৃষ্ণার্ত কণ্ঠে পানি তুলে দিতে।…

Read More

ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মুরগী : এক মাসেই বাড়লো ৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর কাঁচাবাজারে মাত্র এক মাসের ব্যবধানে চড়া হয়ে উঠেছে মুরগির বাজার। বিশেষ করে সোনালী মুরগির দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। আজ শুক্রবার রাজধানীর রামপুরা, আফতাবনগর ও মহাখালীসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ​বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে…

Read More

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় জমির মালিকানা দাবি ও চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় গুরুতর আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ​এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে এই…

Read More

বাড়ছে হামের প্রকোপ, পরীক্ষায় গড়ে শনাক্ত ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে গত মার্চ ও এপ্রিল মাসে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে নমুনা পরীক্ষায় হাম শনাক্তের হার ছিল ১৩ শতাংশ এবং ফেব্রুয়ারি মাসে তা ছিল ২৪ শতাংশ। তবে মার্চ ও এপ্রিল মাসে এই হার লাফিয়ে ৩৫ শতাংশে পৌঁছেছে।…

Read More

ঐতিহাসিক ১০ই এপ্রিল আজ: স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন

ডেস্ক রিপোর্ট | ঢাকা ১৯৭১ সালের আজকের এই দিনে (১০ই এপ্রিল) গঠিত হয়েছিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি এক অনন্য মাইলফলক। মূলত ১০ই এপ্রিল সরকার গঠনের এই সিদ্ধান্তের মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক রূপ লাভ করে। ​বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তাঁর অনুপস্থিতিতে…

Read More

অভাবের অন্ধকারে নিভে গেল দুই প্রাণ: কুমিল্লায় মা-মেয়ের মর্মান্তিক আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি :  অভাব, মানসিক যন্ত্রণা আর অনিশ্চয়তার ভার বইতে না পেরে কুমিল্লার মুরাদনগরে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা ও তার অবুঝ শিশু কন্যা। হৃদয়বিদারক এই ঘটনাটি যেন আবারও সামনে এনে দিল দেশের নীরব কিন্তু ভয়াবহ এক বাস্তবতা—দারিদ্র্য ও মানসিক সংকটে হারিয়ে যাচ্ছে জীবন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন…

Read More

আবু সাঈদ হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি

ডেস্ক রিপোর্ট | ঢাকা বাংলাদেশ ছাত্রলীগ আবু সাঈদ হত্যা মামলার ঘোষিত রায়কে ‘রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আজ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে একটি রাজনৈতিক রায় দেওয়া হয়েছে, যা শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের বিরুদ্ধে…

Read More