নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অনুপ চন্দ্র হাওলাদার। ফিনল্যান্ডের বিখ্যাত বিশ্ববিদ্যালয় হেলসিঙ্কির (University of Helsinki) কৃষি ও বন অনুষদ (Faculty of Agriculture and Forestry) থেকে সম্মানজনক ‘ডিনস অ্যাওয়ার্ড’ (Dean’s Award) অর্জন করেছেন তিনি।
অনুপ চন্দ্র হাওলাদার বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট সাইন্সেস (Forest Sciences) মাস্টার্স প্রোগ্রামের প্রথম বর্ষে অসামান্য একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পদকে ভূষিত হন। তাঁর এই কঠোর পরিশ্রম ও মেধা আন্তর্জাতিক পর্যায় বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, অনুপ চন্দ্র হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিনল্যান্ডের এই মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষায় তাঁর এই সাফল্য দেশবাসী ও তাঁর শুভানুধ্যায়ীদের মধ্যে অত্যন্ত আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।

