সাতক্ষীরাতে একজন যুবককে হেলমেট না পরার অপরাধে পিটিয়ে হত‍্যার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে

Infobangla
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাসিয়া এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে ঘটনার জেরে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম ইসমাইল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, ইসমাইল তার মায়ের ওষুধ আনতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। এ সময় কাকবাসিয়া এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়লে কর্তব্যরত সেনা সদস্যরা হেলমেট না পরার অভিযোগে তাকে আটক করেন।

অভিযোগে বলা হয়, এরপর ইসমাইলকে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তার ঘাড় ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে দাবি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর স্থানীয় জনগণ সেনাবাহিনীর গাড়ি আটকানোর চেষ্টা করলে টহল দল কৌশলে ইসমাইলের মরদেহ রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *