অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিদিন ৫ ঘণ্টা করে লোডশেডিংয়ের সময়সূচি জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালযয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহে ঘটতি থাকায় ডিপিডিসি বুয়েট ক্যাম্পাসে সুনির্দিষ্ট শিডিউল অনুযায়ী লোডশেডিং পরিচালনা করছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সূচি অনুযায়ী দিনে ও রাতে মোট ৫ ধাপে এক ঘণ্টা করে এই লোডশেডিং কার্যকর থাকবে:
সকাল ৬:০০ টা থেকে ৭:০০ টা (১ ঘণ্টা)
সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা (১ ঘণ্টা)
দুপুর ২:০০ টা থেকে ৩:০০ টা (১ ঘণ্টা)
রাত ১২:০০ টা থেকে ১:০০ টা (১ ঘণ্টা)
রাত ৩:০০ টা হতে ৪:০০ টা (১ ঘণ্টা)
জরুরি বিজ্ঞপ্তিতে বুয়েট প্রশাসন আরও জানিয়েছে, দিনের বেলা গ্যাসে স্বাভাবিক চাপ বা প্রেশার অত্যাধিক কম থাকায় লোডশেডিংকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জেনারেটরের মাধ্যমে সমগ্র ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বজায় রাখতে বিজ্ঞপ্তিতে বুয়েট পরিবারের সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহানুভূতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

