ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা করে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারী একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কলেজে পৌঁছালে নাসিরুদ্দীন পাটোয়ারীর দিকে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাকে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার ফলে ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেও তার উপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়। পরে উপস্থিত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার ঘটনায় নাসিরুদ্দীন পাটোয়ারীসহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামাতে ইসলামি বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Breaking News
- হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: ৭২ দিনে প্রাণহানি ৫৫৫
- সিলেটে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা: ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবশক্তি ও ছাত্রদল নেতা
- ‘ভারত যা চাইবে সব পাবে’: ট্রাম্পের ঘোষণায় নতুন করে সরগরম কূটনৈতিক মাঠ
- “রাজনীতির ময়দানে আবারও আওয়ামী লীগের পদধ্বনি: দ্রুত ফিরছে দলটি”
- নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা, আহত ১
- আওয়ামী লীগ নেতা ও সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু
- জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর: অভিযুক্তরা ছাত্রদল নেতা
- রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই কারো, শেখ হাসিনাতেই আস্থা সবার

