নিজস্ব প্রতিবেদক | Info Bangla
দীর্ঘ ২২ মাস ধরে কারাগারে থাকা ছেলেকে মুক্ত করতে আদালত ও জেলগেটে ছুটে বেড়ানো বৃদ্ধ বাবার অপেক্ষার অবসান হলো করুণ পরিণতিতে। ছেলের শোকে স্ট্রোক করে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের বাবা।
পরিবার সূত্রে জানা গেছে, সজীবুর রহমানকে মুক্ত করতে গত ২২ মাস ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তার বৃদ্ধ বাবা। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বারবার কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ পরিবারের।ছেলেকে কারামুক্ত করতে দিনের পর দিন আদালত ও জেলগেটে ঘুরেছেন সজীবের বাবা। তবে শেষ পর্যন্ত ছেলের মুক্তি দেখে যেতে পারেননি তিনি। ছেলের দীর্ঘ কারাবাস ও মানসিক কষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি।
স্বজনরা জানান, ছেলের শোকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সজীবের বাবা। আজ স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সজীবুর রহমানের মুক্তির অপেক্ষায় থাকা এক বাবার আকুতি শেষ পর্যন্ত পূরণ হলো না।

