নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০নং গোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সমিতির বাজার এলাকায় সদ্য কারামুক্ত যুবলীগ নেতা জোবায়ের পারভেজকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি রাজনৈতিক একটি মামলায় কারাগারে ছিলেন এবং সম্প্রতি মুক্তি পেয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৬ জুন শুক্রবার রাতে তার নিজ বাড়ির সামনে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন জোবায়ের পারভেজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা স্থানীয় বিএনপির সঙ্গে সম্পৃক্ত উল্লেখ্য এর আগে বিএনপির দেয়া মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরন করার পর সম্প্রতি ই তিনি জামিনে মুক্ত হন।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছাগলনাইয়া থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

