“বাংলাদেশ গনতন্ত্র রক্ষা” শীর্ষক একটি সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত থাকবেন – গৌতম লাহিরি

“বাংলাদেশে গণতন্ত্র রক্ষা” শীর্ষক একটি সাংবাদিক সম্মেলনে আগামী ২৩ জানুয়ারি ২০২৬ দক্ষিণ এশিয়ার বিদেশি সংবাদদাতাদের ক্লাব “এফসিসি” তে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে দিল্লি প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ি নিশ্চিত করেছেন। তিনিই সর্বপ্রথম বিষয়টি সামনে নিয়ে আসেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি অন্তর্বর্তী সরকারের দমনপীড়ন, এবং সার্বিক পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরতে পারেন বলে ধারণা করছেন তিনি।

এছাড়াও নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সামনের দিনগুলোতে করনীয় এবং নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

এ বিষয়ে পরিস্কার ধারণার জন্য একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে গৌতম লাহিড়ি বলেন- ৫ আগস্টের পর এই প্রথম শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দিবেন। তবে সেটা হতে পারে স্বশরীরে, ভিডিও কনফারেন্স-এ বা অডিও বার্তায়। তবে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এটা নিশ্চিত করে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *