Headlines

বাংলাদেশ ভারত সম্পর্ক ও আওয়ামী লীগ নিয়ে জল্পনা: রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা-কে কেন্দ্র করে ভারত ও আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য সামনে আসছে।

বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে ভারত তাদের প্রতি সমর্থন বজায় রাখতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে, শেখ হাসিনাকে কোনো পরিস্থিতিতেই ভারতে থেকে ফেরত দেওয়া হবে না—কারণ তাকে ‘গুরুত্বপূর্ণ অতিথি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমনকি দলের শত শত নেতাকর্মীকেও দেশত্যাগে চাপ দেওয়া হবে না বলেও আলোচনা রয়েছে।

সাম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের সফর নিয়ে দাবি উঠেছে, এটি ভারতের আমন্ত্রণে নয়; বরং অর্থনৈতিক প্রয়োজন থেকেই বাংলাদেশ এই যোগাযোগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে। 

এর অংশ হিসেবে ডিজেল ও সার সহায়তা দেওয়ার বিষয়টি ‘অনুরোধমূলক সহযোগিতা’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সফরে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকেও আলোচনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত খলিলুর রহমান-কে বারবার শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “শেখ হাসিনা ছাড়া আর কোনো ইস্যু নেই কি?”

আলোচনায় আরও উঠে আসে, আওয়ামী লীগে বিকল্প নেতৃত্ব আনার প্রসঙ্গ। কিছু মহল থেকে বলা হয়েছে, শেখ হাসিনার বাইরে অন্য কাউকে নেতৃত্বে আনা হলে তা ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার পথ খুলতে পারে। তবে দলীয় সিদ্ধান্তে এখনো শেখ হাসিনাই প্রধান নিয়ন্ত্রক—এমন ধারণাই প্রাধান্য পাচ্ছে।

গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো গঙ্গা পানি বণ্টন চুক্তি, যার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নতুন কোনো চুক্তির সম্ভাবনা আপাতত ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে, ফলে বিদ্যমান চুক্তিই বহাল থাকতে পারে।

এদিকে সীমান্তবর্তী নদীতে কুমির ও সাপ ছেড়ে দেওয়ার মতো অস্বাভাবিক ইস্যুতেও মন্তব্য করেছেন ভারতীয় বিশ্লেষক গৌতম লাহিড়ী, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক অবস্থান—সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও কৌতূহল বাড়ছে। তবে এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বাস্তব পরিস্থিতি কতটা বদলাবে, তা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *