অনলাইন ডেস্ক:

​বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষাগত অধিকার হরণ এবং গণ রাজনৈতিক নিপীড়নের বিষয়টি জাতিসংঘের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ প্রতিনিধিদের আহ্বানে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে না পারা লক্ষ লক্ষ শিক্ষার্থীর জরুরি আবেদন ও চরম অনিশ্চয়তার কথা জানানো হয়।

​বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার ফরিদা শহীদ তার আসন্ন বাংলাদেশ সরকারি সফরে শিক্ষার্থী ও শিক্ষক উভয় পক্ষের ওপর হওয়া অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন।

​রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অসংখ্য শিক্ষার্থী তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের শিকার হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়। এ অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের দ্রুত স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version