নিজস্ব প্রতিবেদক | Info Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। বহুল আলোচিত ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলকটি সরিয়ে সেখানে পুনঃস্থাপন করা হচ্ছে মূল ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখাটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

এ বিষয়ে আব্দুল্লাহ আল নোমান জানান, হল প্রশাসনের সিদ্ধান্ত ও পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে নেওয়ার কাজ পরিচালনা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। তিনি জানান, তথ্য পেতে হলে সরাসরি হল অফিসে এসে যোগাযোগ করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের মূল নাম পরিবর্তন করে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দিয়েছিল।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version