​নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।​

আজ (০৯ জুলাই, ২০২৬) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে।​

একইসাথে, উদ্ভূত এই বন্যা পরিস্থিতিতে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছাত্রলীগের সকল ইউনিটকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version