ডেস্ক রিপোর্ট | ঢাকা
শরীয়তপুরে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে গুরুতর আহত সাজিত মোল্লার বাবার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, হামলায় তার দুই পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের আঘাত রয়েছে।
বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক গুরুতর ক্ষত থাকায় এখনই অপারেশন করা সম্ভব নয়। অপারেশন করলে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও তারা সতর্ক করেছেন।
এদিকে, ভুক্তভোগী পরিবার আরও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, এর আগে অভিযোগ ওঠে—ছেলে ছাত্রলীগ করার জের ধরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নৃশংস হামলা চালায়।
