নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা

ঢাকা | ১৫ মে, ২০২৬

​দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩০৩ জন। আজ শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ১১১ জনের শরীরে। সব মিলিয়ে একদিনেই নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।

​অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুই মাসে দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই সময়ের মধ্যে মোট সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন।

​বিগত দুই মাসে আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় অভিভাবক মহলে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version