নিজস্ব প্রতিবেদক, মহিপুর :
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের জালে ধরা পড়েছে এক মাদক কারবারি। উদ্ধার করা হয়েছে নেশার ট্যাবলেট ইয়াবা।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ মে রাতে মহিপুরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল।
এসময় রাত আনুমানিক ১০ টায় মহিপুরের আল্লাহর দান বেকারির সামনে থেকে মোঃ বাশার হাওলাদার (৩২) কে আটক করা হয় । তিনি মহিপুর ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
