ডেস্ক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জুলাই শহীদ ওয়াসিম শেখের স্মৃতিস্তম্ভ এখন চরম অবহেলা ও অযত্নে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা এই বীর সন্তানের স্মৃতিচিহ্ন আজ পথচারীদের মল-মূত্র ও বিভিন্ন বর্জ্যে দূষিত হয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্মৃতিস্তম্ভটির কোনো রক্ষণাবেক্ষণ নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এটি এখন দুর্গন্ধময় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
এলাকাবাসীর ভাষ্য, “যে মানুষটি দেশের গণতন্ত্রের জন্য জীবন দিলেন, তার স্মৃতির এমন অবমাননা মেনে নেওয়া যায় না। দ্রুত এই স্থানটি পরিষ্কার করে সম্মানজনক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।”
বিশেষজ্ঞদের মতে, শহীদদের স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, বরং জাতির ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। তাই এসব স্থানের যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা, যাতে শহীদ ওয়াসিম শেখের স্মৃতিস্তম্ভ পুনরায় সম্মানজনক অবস্থায় ফিরিয়ে আনা যায়।

Leave A Reply

Exit mobile version