নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার পুনর্বহালের দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশগ্রহণকে কেন্দ্র করে নাছিফ নামে এক শিক্ষার্থীকে আটক ও পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাছিফ ২ মে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে শিক্ষার অধিকার ফেরত চেয়ে একটি মিছিলের আয়োজন করেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিল চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্য রাকিবুল নামের এক প্রশাসনিক কর্মকর্তা নাসিফকে শারীরিকভাবে হেনস্তা করেন। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ফারহান তানভীর নাছিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Leave A Reply

Exit mobile version