স্টাফ কোয়ার্টার :জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য অর্জনের স্বাক্ষর রেখেছেন। তবে সেই অর্জনের ভিড়ে একটি বিশেষ স্মৃতি আজও আলাদা করে উজ্জ্বল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে পাওয়া একটি চিঠি।

২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি দেখেন তারেক রহমান। সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তিনি পূর্ণিমাকে একটি শুভেচ্ছাপত্র পাঠান, যা পরবর্তীতে স্মরণীয় হয়ে ওঠে।

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, সেই চিঠিতে তিনি শুধু তাঁকেই নয়, ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে আন্তরিক শুভেচ্ছা জানান। চিঠিতে তিনি লিখেছিলেন এ ধরনের ভালো চলচ্চিত্র নিয়মিত নির্মিত হওয়া উচিত এবং দেশীয় চলচ্চিত্রের এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন। তাঁর এই উদারতা ও শিল্পপ্রেম সিনেমা সংশ্লিষ্ট অনেককেই মুগ্ধ করেছিল।

পূর্ণিমা আরও বলেন, “তখন তো সামাজিকমাধ্যমের যুগ ছিল না। তাই আমার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।”

উল্লেখ্য, শোবিজ তারকাদের প্রতি তারেক রহমানের মুগ্ধতা নতুন কিছু নয়। একসময় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী-র প্রতিও তাঁর গভীর মুগ্ধতা ছিল বলে জানা যায়।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version