রংপুর প্রতিনিধি: রংপুরে কারাগারে থাকা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর হারুন অর রশিদের (কানা হারুন) ম্যানেজারের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে জেলা যুবদলের দুই নেতা আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবের বিরুদ্ধে। ক্যাবল ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হারুন অর রশিদের ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন মনু ও গালিব। ব্যবসা হস্তান্তর না করায় গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
পরে রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে নগরীর ক্যাবল ওয়ান অফিসে ঢুকে হামলা চালান। এ সময় অফিসের ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয় এবং নতুন ফিডার নিয়োগ দিতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মনু মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম কাফিকে ফোন করে বিকেলের মধ্যে সমাধান না হলে বাসার বেডরুমে গিয়ে স্ত্রী-সন্তানসহ গুলি করার হুমকি দেন। একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ডিস ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলন করায় দ্রুত সমাধান করতে চাপ দেন।
এদিকে ভুক্তভোগী সানজিদা ইসলাম শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার স্বামীর ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসা স্থানীয় যুবদল নেতারা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
তিনি জানান, নগরীর শাহীপাড়া, কামাল কাছনা ও দখিগঞ্জ শ্মশান পর্যন্ত ডিস লাইন প্রথমে ক্যাবল ওয়ান নেটওয়ার্ক থেকে কিনে আখলাকুর রহমান খান পপি পরিচালনা করতেন। পরে ২০১৫ সালে চুক্তিপত্রের মাধ্যমে তার স্বামী নিজাম উদ্দিন সুমন ও ভাসুর হারুন অর রশিদ ব্যবসাটি কিনে নেন। এরপর থেকে তারা নিয়মিতভাবে এটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ডিস লাইনের পাশাপাশি তাদের ইন্টারনেট সংযোগ ব্যবসাও রয়েছে।
সানজিদা ইসলামের দাবি, নতুন সরকার গঠনের পর মনু ও গালিবসহ কয়েকজন যুবদল নেতা তাদের ব্যবসা দখলের জন্য বিভিন্ন সময় মারধর, প্রাণনাশ ও ব্যবসায়িক ক্ষতির হুমকি দিচ্ছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা
Breaking News
- সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের
- হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: ৭২ দিনে প্রাণহানি ৫৫৫
- সিলেটে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা: ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবশক্তি ও ছাত্রদল নেতা
- ‘ভারত যা চাইবে সব পাবে’: ট্রাম্পের ঘোষণায় নতুন করে সরগরম কূটনৈতিক মাঠ
- “রাজনীতির ময়দানে আবারও আওয়ামী লীগের পদধ্বনি: দ্রুত ফিরছে দলটি”
- নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা, আহত ১
- আওয়ামী লীগ নেতা ও সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু
- জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর: অভিযুক্তরা ছাত্রদল নেতা
