রাওয়ালপিন্ডি, পাকিস্তান:

বয়স কি কেবলই একটি সংখ্যা? রাওয়ালপিন্ডির চাকলালার হাকিম বাবর ও তার নববধূর ক্ষেত্রে বিষয়টি অন্তত তেমনই। ৭০ বছর বয়সী এই বৃদ্ধের প্রেমে পড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২২ বছরের এক তরুণী। অসম বয়সের এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বইছে আলোচনার ঝড়। এই দম্পতিকে দেখতে এবং তাদের সাক্ষাৎকার নিতে এখন তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর।​বিয়ের খবর জানাজানি হতেই নেটিজেনদের একাংশ এই দম্পতিকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করেন। তবে সমালোচকদের কড়া জবাব দিতে দ্বিধা করেননি হাকিম বাবর।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার বিয়ের স্বপক্ষে ধর্মীয় ও নৈতিক যুক্তি তুলে ধরে বলেন, “বয়স শুধুমাত্র একটি সংখ্যা হওয়া উচিত। মনের দিক দিয়ে সবারই তরুণ থাকা জরুরি। আমার স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। আর একজন ডিভোর্সি নারীকে বিয়ে করা মহান আল্লাহর নির্দেশ ও রাসুলের (সা.) সুন্নাহ। আমি সেই সুন্নাহ পালন করেছি মাত্র। এখানে আমি ভুল কী করলাম?”​হাকিম বাবর আরও বলেন, যারা তাদের নিয়ে সমালোচনা করছেন, তাদের অনেকেরই একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তারা বিয়ের পথে না গিয়ে প্রেমের নামে মেয়েদের সঙ্গে প্রতারণা ও অনৈতিকতায় লিপ্ত। তিনি কোনো অনৈতিক কাজ করেননি বরং বৈধভাবে বিয়ে করেছেন।

তার স্ত্রীও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, যখন কারও মধ্যে সত্যিকারের ভালোবাসা হয়, তখন বয়স কোনো বিষয় হওয়া উচিত নয়। তার মতে, মনের মতো মানুষের দেখা পেলে বিয়েতে দেরি করা মোটেও ঠিক নয়।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version