ড. ইউনূসের বিরুদ্ধে রা’ষ্ট্রদ্রোহের মামলার ঘোষণা আইনজীবী মোহসিন রশীদের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা​অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশীদ। তিনি দাবি করেছেন, ড. ইউনূসের বর্তমান কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনই নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের শামিল। বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি নিজেই ব্যক্তিগতভাবে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।​মোহসিন রশীদ বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতিই ছিলেন রাষ্ট্রের একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। কিন্তু সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, বড় কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং নিয়মিত সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর আইনের লঙ্ঘন। তার মতে, রাষ্ট্রকে পাশ কাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সরাসরি ‘ট্রিজন’ বা রাষ্ট্রদ্রোহ।​তিনি আরও অভিযোগ করেন যে, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপতির ক্ষমতা ও অবস্থানকে খর্ব করার এই প্রক্রিয়াটি দেশের আইনি কাঠামোর জন্য হুমকিস্বরূপ বলেও তিনি মন্তব্য করেন। মূলত রাষ্ট্রপতিকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ এবং তাকে অন্ধকারে রাখাকেই তিনি এই মামলার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *