ঢাবি শিক্ষক মোনামীর একাধিক স্ক্রিনশট ফাঁ’স!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​ভয়াবহ প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে কল লিস্টের একাধিক স্ক্রিনশট শেয়ার করে তিনি এই অভিযোগ করেন।

শেহরীন আমিন জানান, গত ১৩ই ফেব্রুয়ারি থেকে তাকে বিভিন্ন দেশি ও বিদেশি নম্বর থেকে অনবরত ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকে শেয়ার করা স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ভাইবার ও সাধারণ কল মিলিয়ে অসংখ্য অপরিচিত নম্বর থেকে তাকে টার্গেট করা হয়েছে।

​ফেসবুক পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, “এটিই কি আপনার ‘নারী-বান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ???”

হুমকির মুখে বিচলিত না হয়ে তিনি সাহসিকতার সাথে লিখেছেন, সকল মুসলমানেরই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত এবং তিনি নিজেও গত ৩১শে জুলাই ২০২৪ থেকেই যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন।

​উল্লেখ্য যে, এর আগে ছবি বিকৃত করা এবং অনলাইনে অশালীন প্রচারণার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছিলেন এই শিক্ষিকা। আবারও তাকে লক্ষ্য করে এমন হুমকির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

One thought on “ঢাবি শিক্ষক মোনামীর একাধিক স্ক্রিনশট ফাঁ’স!

  1. তোরা বেড়া সাংবাদিক না সাংঘাতিক আমি ভাবছিলাম মন আমি ম্যাডামের কিছু রগ রগে কিছু ছবি দেখমু আবার লগে বিদেশি একটা ছবি দিছস মানুষ কি মিন করবে??
    তোরা মানুষের আবেগ নিয়ে খেলা করস

Leave a Reply to Mojidul Islam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *