মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে।
নাসিরুদ্দিন পাটোয়ারীর সমর্থকরা জানান, একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কলেজে পৌঁছালে নাসিরুদ্দীন পাটোয়ারীর দিকে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাকে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার ফলে ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেও তার উপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়।
পরে উপস্থিত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার ঘটনায় নাসিরুদ্দীন পাটোয়ারী আহত হন কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version