Breaking | Infobangla

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলতে সম্মতি না জানায়, তাহলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বোর্ড সভা সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই সিদ্ধান্তটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়েছে। ভোটে অংশ নেওয়া অধিকাংশ পরিচালক বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য একটি দল নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।

আইসিসির এই সম্ভাব্য সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের অবস্থান স্পষ্ট না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version