নিজস্ব প্রতিবেদক: InfoBangla
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, আগামী ৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ ও সতর্কতামূলক সময়। ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় আত্মসমালোচনা ও আত্মউপলব্ধির ওপর গুরুত্ব দিয়েছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে আত্মউপলব্ধির মাধ্যমে দলকে নতুনভাবে সাজানোই এখন সময়ের দাবি।

গোলাম রাব্বানী বলেন, কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত যদি আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করা যায়, তাহলে নতুন করে অন্তত ২০ থেকে ২৫ লাখ নেতা-কর্মীকে সম্পৃক্ত ও সংগঠিত করার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এ নতুন ও পুরোনো নেতা-কর্মীদের সঙ্গে ইতিবাচক বার্তা নিয়ে যখন সাধারণ মানুষের কাছে যাওয়া যাবে—বিশেষ করে ভালো মানুষ, জনবান্ধব কর্মী ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে—তখন দীর্ঘদিনের যে সংযোগহীনতা তৈরি হয়েছে, তা দূর হবে।

গোলাম রাব্বানীর মতে, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর হবে। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্রেফ সাংগঠনিক প্রস্তুতি, এর কোনো বিকল্প নেই।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version