বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান দাঁড়িয়েছে ১৭ হাজার ২১ কোটি টাকা। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এ সংস্থাটির লোকসান ছিল ৮ হাজার ৭৬৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিপিডিবির নিট লোকসান ৯৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎ খাতে আর্থিক চাপ কমাতে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ব্যয় সাশ্রয়, খাতসংশ্লিষ্ট বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি এবং ট্যারিফ নেগোসিয়েশনসহ একাধিক উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তবে সংশ্লিষ্ট সূত্রের মতে, এসব উদ্যোগের কোনোটিই বিদ্যুৎ খাতের আর্থিক সংকট কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বরং লোকসান আরও বেড়ে যাওয়ায় বিপিডিবির আর্থিক অবস্থান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version