ছাত্রলীগ করার কারনে মিথ্যা মামলায় ১৫ মাস ধরে কারাবন্দী উর্মি, সন্তান থেকে বিচ্ছিন্ন এক মায়ের জীবন
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মিথ্যা মামলায় টানা ১৫ মাস ধরে কারাবন্দী আছেন খাদিজা আখতার উর্মি। দীর্ঘ এই সময়ে জন্ম নেওয়া তার কন্যা এখনও মায়ের মুখ দেখেনি। একইভাবে পিতার স্নেহ থেকেও বঞ্চিত শিশুটি। স্বজনদের দাবি, উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই মাসের আলোচিত ঘটনার সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সম্পূর্ণ বিশ্রামে ছিলেন। সে সময় কোনো ধরনের…

