মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দি থাকা অবস্থায় একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীর মৃ/ত্যু আজ আর বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি ভয়ংকর বাস্তবতা
চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০)—কারাগারে আটক থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তাকে বারবার কারাগার ও হাসপাতালের মধ্যে স্থানান্তর করা হয়েছে, যা তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পরিবার সদস্যদের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে আটক রাখা…

