ফের সরব হচ্ছে তৃণমূল: সারা দেশে খুলছে আওয়ামী লীগের রুদ্ধ দুয়ার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা দীর্ঘ প্রায় ১৮ মাস পর সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া তৃণমূল রাজনীতিতে নতুন প্রাণের স্পন্দন দেখা দিচ্ছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কার্যালয়গুলো তালাবদ্ধ বা পরিত্যক্ত অবস্থায় থাকলেও, গত কয়েকদিনে চিত্র বদলাতে শুরু করেছে। সারা দেশে একের পর এক বন্ধ কার্যালয়গুলো পুনরায়…

