এবার উপদেষ্টা ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড হওয়ার দাবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাকড হয়েছে। আজ সোমবার দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন উপদেষ্টা। জ্বালানি উপদেষ্টা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’ উল্লেখ্য, ফাওজুল কবির খান ২০২৪ সালের…

Read More

৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ: টিআইবি

এই ১৭ মাসে সারাদেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং সাত হাজার ৮২ জন আহত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি গবেষণা অনুযায়ী, ৫ আগস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনার সাথে বিএনপি যুক্ত। আজ (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গেছে যে, ২০.৭…

Read More

কেবল ভোট দেওয়াই যথেষ্ট নয়, বরং জনমত রক্ষায় ভোটকেন্দ্র পাহারা দিতে হবে:মাহমুদ সজীব ভূঁইয়া।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেবল ভোট দেওয়াই যথেষ্ট নয়, বরং জনমত রক্ষায় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার, ৩১ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ তার বক্তব্যে ভালুকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে অভিযোগ করেন যে, সেখানে…

Read More

নির্বাচনে মোতায়েন করা হচ্ছে ১ লাখ সেনা সদস্য: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও মোতায়েন করা হচ্ছে দেড়লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি ১০ হাজার র‍্যাব, ৫ হাজার কোস্টগার্ড ও প্রায় ৬ লাখ আনসার সদস্য।সোমবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও…

Read More

কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই অফিসে আগুনে দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যানার, পোস্টার ও বাঁশের খুঁটি পুড়েছে। ঘটনার পর শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঘটনাস্থল…

Read More

জুলাই শহীদ মেহেদীর বাবার ওপর হা/মলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

পটুয়াখালীতে জুলাই শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর হামলা, অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেপটুয়াখালী, ৩০ জানুয়ারি ২০২৬ — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (জুলাই আন্দোলন) সময় শহীদ হওয়া সাংবাদিক হাসান মেহেদীর বাবা মোশাররফ হোসেনকে (৫৫) মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।জানা যায়, পটুয়াখালীর বাউফল উপজেলায় শুক্রবার (সম্ভবত সাম্প্রতিক সময়ে, জানুয়ারি শেষের দিকে বা…

Read More

গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া কোনো সরকার বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে লাখো সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Infobangla ডেস্কঢাকা | ৩১ জানুয়ারি ২০২৬ গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত কোনো সরকার বিভক্ত একটি জাতিকে কখনোই ঐক্যবদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে দেশের লাখো মানুষকে তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত…

Read More

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে গেছে। ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিয়েছে। তাই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে। কোরআনের হাফেজকে ফ্যাসিবাদী কায়দায় পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ‎শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল…

Read More

ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ইউনিয়ন আমিরসহ ১০ জন এবং বিএনপির ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য…

Read More

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্টার

প্রায় ৩০০ নেতাকর্মী কর্মীসহ বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪টায় প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দেন…

Read More