ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ইউনিয়ন আমিরসহ ১০ জন এবং বিএনপির ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য…

Read More

তারেক রহমানের জনসভায় বগুড়াতে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

Infobangla ডেস্কবগুড়া | ৩১ জানুয়ারি ২০২৬ বগুড়ায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সুযোগে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত বগুড়া সদর থানায় অন্তত ৫০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, চুরি যাওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে বগুড়া-২…

Read More

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্টার

প্রায় ৩০০ নেতাকর্মী কর্মীসহ বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪টায় প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে যোগ দেন…

Read More

প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে একটি স্থান চূড়ান্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। শেরেবাংলা নগরে গণভবনের পাশেই এই বাসভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে স্থাপত্য অধিদপ্তর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চূড়ান্ত মতামত গ্রহণ করে ‘প্রধানমন্ত্রীর বাসভবন’ নির্মাণকাজ শুরু করতে চায় গণপূর্ত অধিদপ্তর। তবে বাসভবনটি নির্মাণে দুই থেকে…

Read More

নাম আগে-পরে দেয়া নিয়ে বিতণ্ডা, যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক…

Read More

পরীক্ষায় খাতা না দেখানোয় সহপাঠীকে মারধর, হাসপাতালে শিক্ষার্থী

পরীক্ষায় খাতা না দেখানোয় সহপাঠীকে মারধর, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী গোবিপ্রবি প্রতিনিধি | Infobangla৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩১ PM পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেওয়ার জেরে সহপাঠীকে মারধরের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী চন্দন মহন্ত এবং অভিযুক্ত…

Read More

কর্মীদের মানসিক স্বাস্থ্য ও কর্মপরিবেশ আরও আনন্দময় করতে অফিসে বিড়াল আনার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz

কর্মীদের মানসিক স্বাস্থ্য ও কর্মপরিবেশ আরও আনন্দময় করতে অফিসে বিড়াল আনার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম Daraz। অফিসের ভেতরে কয়েকটি বন্ধুসুলভ বিড়াল রাখার মাধ্যমে কর্মীদের চাপ কমানো ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। Daraz কর্তৃপক্ষ জানায়, গবেষণায় প্রমাণিত যে প্রাণীর সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে এবং কর্মীদের মনোযোগ ও উৎপাদনশীলতা…

Read More

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

সাইদুল ইসলাম লন্ডন থেকে:৩০ জানুয়ারি ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা ২১ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি…

Read More

সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি: রেহমান সোবহান

সরকার ৩৮টি জটিল সংস্কার প্রস্তাবের ওপর একটি ‘হ্যাঁ’ বা ‘না’ প্রশ্ন রাখছেন, অথচ সাধারণ নাগরিকরা জানেনই না, সেই সংস্কার প্রস্তাবের ভেতরে কী আছে। এটা আসলে একটি গুরুত্বহীন প্রস্তাব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আমরা সংস্কার নিয়ে একটা মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি। জুলাই জাতীয় সনদে কী কী সংস্কারের কথা বলা হয়েছে,…

Read More

অন্তর্বর্তী সরকারও বিচার বিভাগকে পঙ্গু করে রেখেছে: এ কে আজাদ

অন্তর্বর্তী সরকারও বিচার বিভাগকে পঙ্গু করে রেখেছে: এ কে আজাদ অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ বলেছেন, বর্তমান সরকারও অতীতের সরকারগুলোর মতো বিচারব্যবস্থাকে ‘পঙ্গু’ করে রেখেছে এবং সাধারণ মানুষকে বিনাবিচারে জেলে আটকে রাখছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এক নীতি…

Read More