নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

Infobangla নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে ড্রামটি উদ্ধার করে। স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে। পরে ড্রাম খুলে ভেতরে এক অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যুবককে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পিবিআই ও সিআইডি টিমকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *