Headlines

কলাপাড়ায় ব্যাক্তিগত কারন দেখিয়ে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ 

কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা যুব অধিকার পরিষদের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। সংগঠনের মহিপুর থানা শাখার সভাপতি এবং জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান দলীয় সকল পদ-পদবী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

​শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জেলা কমিটির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এতে করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

​পদত্যাগপত্রে সিদ্দিকুর রহমান সংগঠনের প্রতি সম্মান প্রদর্শন করে উল্লেখ করেন যে, একান্ত ব্যক্তিগত কারণে তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি মহিপুর থানা শাখার সভাপতির দায়িত্বের পাশাপাশি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি চেয়েছেন।

​এ বিষয়ে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুম্মান জানান:​

“সিদ্দিকুর রহমানের পদত্যাগপত্রটি আমরা হাতে পেয়েছি। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন। আমরা তার আবেদনটি গ্রহণ করেছি।”

​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীদের মতে, শীর্ষ নেতাদের এই চলে যাওয়া দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই একই কমিটির সাধারণ সম্পাদকও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। পরপর দুই শীর্ষ নেতার বিদায়ে মহিপুর থানা যুব অধিকার পরিষদের কার্যক্রমে এক ধরনের নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *