রাজধানীর কারওয়ান বাজারে ভয়াবহ আ’গুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ৫টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারওয়ান বাজার মাছ ও কাঠের মার্কেটের মাঝামাঝি একটি মাল্টিব্যান্ড ডায়াপারের গোডাউনে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কাঠের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। কাঠসহ দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। অনেকে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আপডেটের অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *