বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বৈবাহিক সম্পর্কে ফাটল ধরার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার একটি সম্পত্তি বিক্রি নিয়ে তৈরি হওয়া পারিবারিক দ্বন্দ্বের জেরে ফারুকীকে ডিভোর্স দিয়ে দেশে ফিরেছেন তিশা। বর্তমানে তিনি তার মায়ের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।

​ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি সুইজারল্যান্ডে নতুন একটি বাড়ি কেনেন মোস্তফা সরওয়ার ফারুকী। এর পরপরই অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা বাড়িটি বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। তবে নিজের নামে থাকা সেই বাড়িটি বিক্রি করতে সম্মত ছিলেন না তিশা। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও তীব্র বাদানুবাদ চলে আসছিল।

​সম্পত্তি সম্পর্কিত এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে একপর্যায়ে তিশা ফারুকীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিশা বর্তমানে বাংলাদেশে ফিরে এসেছেন এবং মায়ের বাসাতেই অবস্থান করছেন। তবে এই বিচ্ছেদের বিষযে ফারুকী বা তিশা—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version